ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদকর্মীদের সাথে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সাক্ষা‍ৎ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৪-৮-২০২১ বিকাল ৫:৪৭

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের পদান্নাতিজনিত কারণে দললি হওয়ায়মধুখালীতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিদায়ী সৌজন্য সাক্ষা‍ৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল হক বকু, সাধারণ সম্পাদক কাজল বসু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান হেলাল, নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম, মো. মতিযার রহমান মিঞা, সালেহীন সোয়াদ সাম্মী, মেহেদী হোসেন পলাশ, মো. রমজান আলী বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মুন্নু, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদকর্মীদের সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের সহযোগিতা পাওয়ায় আবেগাপ্লুত হয়ে কৃজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন মো. মোস্তফা মনোয়ার। সংবাদকর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মো. নজরুল ইসলাম।

মো. মোস্তফা মনোয়ার ২০১৮ সালের ১১ মার্চ মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সুনামের সাথে প্রায় সাড়ে ৩ বছর কর্মরত ছিলেন এ‍ই কর্মস্থলে। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অনার বোর্ডের তালিকা অনুযায়ী তার স্থান ছিল ৩৩তম। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান  করবেন।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত