জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি,আটক ৩
জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অপরাধে ৩ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার ৩টি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃত পরীক্ষার্থীরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন, বাঁশখুর গ্রামের মাজেদের ছেলে মাহমুদুল হাসান ও আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান লিয়নের মেয়ে সানজিদা বেগম।
জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, শহরের তিনটি কেন্দ্রে আটককৃত পরীক্ষার্থীরা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিলেন। পরে পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষকরা পরীক্ষার শেষ মুহূর্তে বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিয়োগ পরীক্ষা ১২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে জয়পুরহাট সরকারি কলেজ, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদরাসা এই তিনটি কেন্দ্র থেকে ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে । এরপর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ