নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের অভিযানে ফেনসিডিল সহ গ্রেফতার ১
বগুড়ার নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিল সহ আশরাফুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ উপজেলার এনায়েত পুর গ্রামের মৃত সাহেব মন্ডলের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী।
জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহষ্পতিবার (১ই ফেব্রয়ারী) দিবাগত রাত পনে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। সেখানে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী (ঢাকা মেট্রো ব-১৩-০৭২২ নাম্বারের) শাহ মুকাম পরিবহনে তল্লাশী চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আশরাফুল ইসলামকে গ্রেফতার করে।
উক্ত বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলীর সাথে কথা বললে তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে, পুলিশ সুপার (হাইওয়ে রিজিয়ন) মো, হাবিবুর রহমানের দিক নির্দেশনায়, হাইওয়ে পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ
ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা
পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার
বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল
রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ
উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর
মুকসুদপুরে দুবাই প্রবাসীর অর্থায়নে ৭০০ পরিবারকে খাদ্যসহায়তা
কালীগঞ্জে গুদামঘরের দখল নিয়ে বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫
এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে পার
Link Copied