ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় মাদ্রাসা কমিটির সভাপতিকে পিটিয়ে হত্যা, দুই গ্রেফতার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২-২-২০২৪ বিকাল ৫:৫২

মাদ্রাসা কমিটি গঠনকে কেন্দ্র করে পাবনার চাটমোহর মা মালেকা ইসহাক দারুল আকরাম ইবতেদায়ি মাদ্রাসা কমিটির সভাপতি ৫২ বছর বয়সী ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষেও লোকজন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা পিতা-পুত্র। 
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলীম সরকার মালেকা ইসহাক দারুল আকরাম ইবতেদায়ি মাদ্রাসার সভাপতি ও বড় গুয়াখরা গ্রামের মৃত ইসহাক সরকারের ছেলে।
 গ্রেফতারকৃত আফসার আলী মাস্টার (৬৫) ও তার ছেলে কামরুল হাসান ওরফে খোকন মাস্টার (৪০) একই গ্রামের এবং টেংগারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামে মা মালেকা ইসহাক দারুল আকরাম ইবতেদায়ি মাদ্রাসার সার্বিক উন্নয়নে ইসলামী জলসা আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়।
 বৈঠক শেষে মাহেলা বাজারে চা পান শেষে বাড়ি ফেরার পথে বড় গুয়াখড়া গ্র্রামের মাজার শরীফ গেটের সামনে  পৌঁছুলে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত আফসার আলী মাস্টার ও তার ছেলে কামরুল হাসান ওরফে খোকন মাস্টার ও তাদের সহযোগিরা আলিমকে গালিগালাজ, কিল-ঘুষি মারে মাটিতে ফেলে পিটিয়ে গুরুতর আহত করেএবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। 
টের পেয়ে এসময় নিহতের পরিবারের লোকজন ও আশপাশের লোকজন ছুঁটে এলে আসামীরা পালিয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই গোলজার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই আফসার আলী মাস্টার ও তার ছেলে কামরুল হাসান ওরফে খোকন মাস্টারসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মাদ্রসার কমিটি গঠন নিয়ে আফসার আলী মাস্টার গ্রুপ ও মৃত আব্দুল আলীম সরকার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
পারশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজাহার আলী বলেন, মাদ্রাসার কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধের জের ধরে হত্যার মতো ঘটনা ঘটেছে বলে শুনেছি।
চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান বলেন, বিষয়টি শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
চাটমোহর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় দু’জনকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির