কোটালীপাড়ার কান্দি ইউনিয়নে মিথ্যা ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে জমির মিউটেশন
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার কান্দী ইউনিয়নে ১নং ওয়ার্ড গৌতমেরাবাদ গ্রামের সুদেব বাড়ৈইর বিরুদ্ধে ওয়ারিশ সার্টিফিকেটের জ্বালিয়াতি ও বিক্রি করা জমির মিউটেশনের কথা উঠেছে। এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়েছে।
কিছুদিন আগে কান্দী ইউনিয়নের হরিচাদ বাড়ৈই (৫৫) পিং মৃত হারান বাড়ই তার ক্রয়কৃত জমি মিউটেশন করার জন্য কোটালীপাড়া ভূমি অফিসে যায়। ভূমি অফিসে মিউটেশনের জন্য কাগজ পেশ করলে দেখতে পায় তার ক্রয় কৃত জমির মিউটেশন হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানতে পারেন যাহারা তার কাছে জমি বিক্রি করেছে তাদেরই এক ভাই সুদেব বাড়ৈই ১নং ওয়ার্ডের ভোটার হয়ে ৩ নং ওয়ার্ড থেকে তিন ভাই থাকা সত্ত্বেও একক ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে মিউটেশন করেছে। ক্রয়কৃত জমির মালিক হরিচাঁদ বাড়ৈই বলেন উপেন্দ্র চন্দ্র বাড়ৈইর তিন ছেলের কাছ থেকে এই জমি ক্রয় করেছি। সেই জমি সুদেপ বাড়ৈই কেন মিউটেশন করেছে এবং ১ নং ওয়ার্ডের ভোটার হয়ে কিভাবে ৩নং ওয়ার্ড থেকে তিন
ভাই থাকা সত্বেও একক ওয়ারিশ সার্টিফিকেট পেল । সঠিক বিচার পাওয়ার জন্য চেয়ারম্যান, মেম্বার, ও মুুরাব্বীদের দুয়ারে দুয়ারে ঘুরছি কিন্তু বিচার পাচ্ছিনা।
সুদেবের কাছে জানতে চাইলে সুদেব কোন উত্তর দিতে রাজি হয়নি। ৩নং ওয়ার্ড মেম্বার রঞ্জিত মল্লিক বলেন কিভাবে ওয়ারিশ সার্টিফিকেট পেয়েছে আমরা জানিনা। তবে দেখতেছি ভাবতেছি এ বিষয়টি নিয়ে কি করা যায়।এই বলে এড়িয়ে যান।
১নং ওয়ার্ড মেম্বার রিপন হাওলাদার বলেন ১ নং ওয়ার্ডের ভোটার হয়ে ৩নং ওয়ার্ডের ওয়ারিশ সার্টিফিকেট কিভাবে পেল আমি জানিনা এবং বিক্রি করা জমি নিজ নামে মিউটেশন করল বিষয়টি দুঃখজনক। কান্দী ইউনিয়নের চেয়ারম্যান তুষার মধুর কাছে মুঠোফোনে জানতে চাইলে, তিনি বলেন আমরা কেউ ওয়ারিশ সার্টিফিকেট দিইনি। তাহলে বিষয়টির কোন পদক্ষেপ নিচ্ছেন না কেন..? এই প্রশ্নের কোন উত্তর দেয়নি ইউপি চেয়ারম্যান তুষার মধু। ভুক্তভোগী এই ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
Link Copied