দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রথম এজেন্ডাই হচ্ছে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয়ক্ষমতার মধ্য রাখা। এছাড়াও চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ধর্মীয় প্রতিষ্ঠান সহ ৩৯ টি প্রকল্পে ৩৫ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পণ্য মজুদ করার কারণে জনগণকে ভোগান্তির শিকার হয়। কোনো অসাধু ব্যবসায়ী যাতে রমজান মাসকে সামনে রেখে পণ্য মজুদ করে বেশি দামে বিক্রি করতে না পারে। সেজন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরদারি রাখতে হবে। কারণ, এই সরকারের প্রথম প্রায়োরোটি হচ্ছে দ্রব্য মূল্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, নড়িয়া-সখিপুরের জনগণের বিপুল ভোটে আবারও আমি সংসদ সদস্য হওয়ায় আমার দায়িত্ব বেড়ে গেছে। নড়িয়া ও সখিপুরকে একটি স্মার্ট জনপদ হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তাই করা হবে। জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। এদেশের মানুষ অন্য কেউ নায়, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ