সাটুরিয়ায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু লুটের দায়ে গ্রেফতার ১
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধলেশ্বরী নদী হতে অবৈধভাবে বালুমাটি উত্তোলনের দায়ে একজনকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ রেজাউল করিম ওরফে ডিএম (৫১)। তিনি সাটুরিয়া উপজেলার সাভার এলাকার মোঃ জিলাল উদ্দিনের ছেলে।
জানা যায়, জেলার সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ২০ নং কৌড়ি মৌজার ধলেশ্বরী নদীর হামজা ঘাটদিয়া ধলেশ্বরী নদী হতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু/মাটি লুট করে আসছিল একটি চক্র। এই চক্রটি প্রতিদিন ২০-২৫টি মাহেদ্রা দিয়ে দিনে রাতে এভাবেই নদীর বালুমাটি লুট করতো। এ বিষয়ে এলাকাবাসী তাদের বাধা দিলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয় ভীতি দেখাতো। পরে সাটুরিয়া উপজেলা প্রশাসনের নির্দেশনায় বরাইদ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (ভাঃ) মোঃ সেলিম মৃধা তার সাথে গ্রাম পুলিশ নিয়ে অভিযান চালায়। কিন্তু ঐ চক্রটি এই অভিযান উপেক্ষা করেই বালু লুটের কাজ অব্যাহত রাখে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সেলিম মৃধা ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোঃ দেলোয়ার হোসেন দেলু ও মোঃ রেজাউল করিম ডিএম এর নাম উল্লেখসহ আরো ২/৩ জনকে অজ্ঞাত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রেজাউল করিম ওরফে ডিএম কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম মোল্যা জানান, ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু/মাটি লুটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পরে রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। সকালে তাকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ