কর্ণফুলীতে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার-১
চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া মোটরসাইকেলসহ মো: পারভেজ মানের এক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলী থানার বিশেষ অভিযানে এস আই মোবারক হোসেন ও এস আই মিজানের নেতৃত্ব তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বদরখালী থেকে মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত একটি মোবাইল ফোনটি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৬নং ওয়ার্ড ফকির মৌলানা আশ্রাফ আলী (রাঃ) বাড়ির আবুধাবি প্রবাসী মোহাম্মদ ওসমান গনি আকাশের এবং মোটরসাইকেলটি (যার নং ল-১৮-৯৭৬২ ১৫০সিসি) একই ইউপির আরেক প্রবাসী মোহাম্মদ শাহজাহানের বাসা থেকে গেইটের তালা কেটে চুরি হওয়া। গত ২৩ জানুয়ারি গভীর রাতে সিএমপি কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউপির প্রবাসীর ঘর থেকে চুরি হয়েছিল।
কর্ণফুলী থানার ওসি জহির হোসেন জানান"গভীর রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ চকরিয়া থানা এলাকা থেকে পারভেজ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাকি আসামিদের সনাক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট বাকী চোরদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ