ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দুমকীতে ঘুমন্ত শিশুকে চুরি চেষ্টার অভিযোগ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৪-২-২০২৪ দুপুর ৩:১

পটুয়াখালীর দুমকীতে ঘুমিয়ে থাকা ৬ মাস বয়সী জোহা নামের এক মেয়ে শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ইশরাত জাহান নুরুন্নাহার(৩২) নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার(৩ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে উপজেলার চরবয়েড়া গ্রামের জয়নাল খানের বাড়িতে এ ঘটনা ঘটে। 

শিশু জোহা উপজেলার আজিজ আহম্মেদ কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক মো. আল আমিনের ২য় স্ত্রী মোসাঃ জোলেখা'র মেয়ে। অভিযোগ করে শিশুর নানী বিউটি বেগম বলেন, ঘরের পেছনে রান্নার কাজে ব্যস্ত ছিলাম। এসময় সামনের দরজা খোলা পেয়ে বোরকা পরিহিত এক মহিলা ঘরে ঢুকে ঘুমন্ত জোহাকে কোলে নেয়। এ ঘটনা টের পেয়ে আমার মেয়ে জোলেখা আক্তার ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে  এসে আটক করে পুলিশে খবর দেয়। 

এদিকে শিশুটির বাবা আল আমিন হাওলাদার জানান, ওই মহিলা আমার তালাক প্রাপ্তা স্ত্রী।তার সাথে আমার কোন ধরনের যোগাযোগ নেই। সে আমার মাকে মেরেছে। এছাড়াও সে একজন অতি ধূর্ত, চরম মিথ্যাবাদী ও চরিত্রহীনা। কোর্টের মাধ্যমে তার সকল দেনাপাওনা পরিশোধ করেছি। 

তিনি আরও জানান, প্রতি মাসে ব্যাংকের মাধ্যমে ছেলেদের ভরণ পোষণ দেন। মূলত তাকে তালাক দেয়ার পর থেকে ক্ষিপ্ত হয়ে তাকে হয়রানি করতে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন নুরুন্নাহার। অভিযোগ অস্বীকার করে ইশরাত জাহান নুরুন্নাহার বলেন, আমার স্বামী আল-আমিন আমাকে মিমাংসার কথা বলে এ রাস্তায় নিয়ে এসেছেন। যদিও একপর্যায়ে সাংবাদিকদের সকল প্রশ্নের সদুত্তর দিতে পারেন নি তিনি। 

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার রাজাখালী গ্রামের আনোয়ার হোসেন খান ওরফে আয়নাল খানের মেয়ে ইশরাত জাহান নুরুন্নাহারের সাথে ২০০৯ সালে চরবয়েড়া গ্রামের মৃত. মোহাম্মাদ হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। পরে বিভিন্ন কলহ ও তালাক দেয়াকে কেন্দ্র করে ২০১৮ সাল থেকে এযাবৎ ডজনখানেক মামলা হয়। একপর্যায়ে আল আমিন হাওলাদার ২০২১ সালে মোসাঃ জোলেখা নামের অপর এক মহিলাকে ২য় বিয়ে করেন। 

এ সম্পর্কে দুমকী থানার এস আই দেলোয়ার হোসেন দৈনিক সকালের সময় কে  বলেন, আল আমিনের ২য় স্ত্রী দাবী করেন শিশু চুরি করতে নুরুন্নাহার ওই বাড়িতে গিয়েছেন। কিন্তু সেখানে তেমন কোন স্বাক্ষী সমেত পাইনি। তবে ঘটনার তদন্ত এখনও চলছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ