ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ইনডোর দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৪-২-২০২৪ বিকাল ৫:১৬

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের হলপাড়ায় ইনডোর দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। শনিবার সন্ধায় ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।
হলপাড়া টাঙ্গন সাহিত্য ও ক্রীড়া সংসদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-২ কাউন্সিলর সুদাম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্যানেল মেয়র মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবু, সদর উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, প্রবীন সাংবাদিক আব্দুল লতিফ, ডা: শুকদেব, ক্লাবের উপদেষ্টা তপন কুমার ঘোষ, সাধারন সম্পাদক আব্দুস শহীদ বাবু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাবেক-বর্তমান খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা ও ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খান। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল প্রচুর। বিশেষ করে নারী দর্শকেরা সকলের নজর কাড়ে।  

উল্লেখ্য যে, টুর্নামেন্টে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন অঞ্চলের মোট ৪০ টি টিম অংশগ্রহন করছে। আগামী ৭ ফেব্রæয়ারি টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চ্যাম্পিয়ন টিমকে ১ লাখ টাকা ও রানার্স আপ টিমকে ৩০ টাকা প্রাইজমানী প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ