সদরপুরে জাটকা ধরায় ১২ জেলের জেল-জরিমানা
ফরিদপুরের সদরপুর পদ্মা নদীতে জাটকা ধরার দায়ে ১২ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে ২ জেলেকে ১ মাস করে সশ্রম কারাদন্ড এবং বাকি ১০ জেলের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর ভ্রাম্যমাণ আদালতে এ রায় ঘোষণা করেন।১ মাস করে দন্ডিত জেলেরা হলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার গৌওরঙ্গ শিকদার (৬২) ও নড়াইল জেলায় নড়াগাতী থানার সুশান্ত বিশ্বাস (৬৮) । যাদের জরিমানা করা হয়েছে তারা হলো সাম বিশ্বাস (৫০) মধু বিশ্বাস (৬০) কালিপদ (৫০) বিদ্যুৎ বিশ্বাস (৩৫) বাবেল বিশ্বাস (৬০) মিজান বিশ্বাস (৩৬) পবিত্র (৪০) চিরঞ্জিত সরকার (২৫) কৃষ্ণ বিশ্বাস (৫০) নিমাই সরকার (৪২)।

রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদরপুর উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও সদরপুর থানা পুলিশ যৌথভাবে পদ্মা নদীতে অভিযান চালায়। দুপুর সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার শয়তান খালি ঘাট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালনো হয়। এ সময় তিনটি নৌকা, ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী জানান, অভিযানে আটক জেলেদের মধ্যে দুইজন জেলেদের সর্দারকে ১ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও ১০ জন জেলেকে ১ হাজার টাকা করে জরামানা করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর জাটকাগুলো স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন