ডাল ও গম মজুদ করায় এক প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা; ২টিতে সিলগালা
যশোরের অভয়নগরে গম ও ডাল মজুদ করার দায়ে রাজশাহীর খাদ্যপণ্য আমদানীকারক প্রতিষ্ঠান নাবিল গ্রুপকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ ফব্রুয়ারি) উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রীজ সংলগ মশরহাটী গ্রামে নাবিল গ্রুপের গুদামে এ অভিযান চালানো হয়। নওয়াপাড়া বাজারে অপর একটি চালের গুদামে সিলগালা করা হয়েছে।
জানা যায়, অবৈধভাবে দীর্ঘদিন ধরে ৪ হাজার ৪৫৮ মেট্রিক টন ডাল ও ২ হাজার ৩৫৮ মেট্টিক টন গম অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। পাশাপাশি আগামী ৩ দিনর মধ্যে মজুদকৃত সকল পন্য বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নওয়াপাড়া বাজারের খেয়াঘাট সংলগ একটি গুদামে অবৈধভাবে চাল মজুদ আছে সন্ধান জেনে সেখানেও অভিযান চালানো হয়। কিন্তুু মালিক পক্ষের কাউকে না পেয়ে খাদ্য বিভাগ ঐ চালের গুদামটি সিলগালা করে দেয়।
এ অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু, অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, অভয়নগর থানার এস আই আতিয়ার রহমান সহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এবং সাংবাদিকবৃন্দ।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান সাংবাদিকদের জানান, সরকারি নিয়ম আমদানী করা গম ৩০ দিন ও ডাল ৬০ দিনের বশি গুদামে রাখা যাবে না। খাদ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান