পাবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
"গ্রন্থগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি" এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবিতে) পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪। দিনটি পালন উপলক্ষে কেন্দ্রীয় গ্রন্থাগার এ আলোচনা সভার আয়োজন করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৫ই ফেব্রুয়ারী ২০২৪) সকাল ৯:৩০ মিনিটে কেন্দ্রীয় গ্রন্থগারে অতিরিক্ত গ্রন্থাগারিক মো: হাফিজুর রহমান মোল্লা এর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-উপচার্য অধ্যাপক ড. এস এম মোস্তাফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. মো: কামাল হোসেন , ছাত্র উপদেষ্টা ড. মো: নাজমুল হোসাইন সহ সহকারি প্রক্টর বৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, লাইব্রেরি হলো জ্ঞানের আধার। গ্রন্থাগারে বই পড়বো স্মার্ট বাংলাদেশ গড়বো। শুধু গ্রন্থাগার দিবসেই গ্রন্থাগার গুরুত্বপূর্ণ নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তেই গ্রন্থাগারের গুরুত্ব রয়েছে"।
আলোচনা সভা শেষে, পাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার এর সামনে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়। বিভিন্ন জাতের ৩টি গাছ রোপণ করা হয়।
এমএসএম / এমএসএম
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল