বাউফলে ১৭০ কোটি টাকা ব্যয়ে কোর নেটওয়ার্কের আওতায় পাঁচ সড়কের কাজ শুরু
পটুয়াখালীর বাউফলে কোর নেটওয়ার্কের আওতায় ৫টি সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। রোববার জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করেছেন। প্রথম ধাপে ২টি প্যাকেজে বগা বন্দর থেকে বাহেরচর পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক ১২ ফুট থেকে ২৪ ফুটে উন্নীত করা হবে। এর মধ্যে ১৮ ফুট কার্পেটিং করা হবে।
পর্যায়ক্রমে বাহেরচর থেকে কালিশুরী হয়ে মমিনপুর, কেশবপুরের ভরিপাশা থেকে মমিনপুর, কালাইয়া থেকে ভরিপাশা, আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর থেকে কালাইয়া এবং আদাবাড়িয়া মিলঘর থেকে বগা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ করা হবে। ধাপে ধাপে আগামী ৫ বছরের মধ্যে ১৭০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি সম্পন্ন হলে একটি সড়কের মাধ্যমে উপজেলার ১৪টি ইউনিয়নের সড়ক যোগাযোগ তৈরি হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা সেতু চালুর পর বাউফলের বিভিন্ন এলাকা থেকে ঢাকা রুটের বাস চলাচল শুরু হয়েছে। কেবল বগা নদীর উপর একটি সেতু নির্মাণ হলেই বাউফল, দশমিনা ও গলাচিপার সঙ্গে রাজধানীর নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ তৈরি হবে। বগা নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। বগা সেতু নির্মাণের আগেই বাউফল উপজেলাকে একটি সড়কে সংযুক্ত করার লক্ষে কোর নেটওয়ার্ক প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলেই উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে সবধরণের যানবাহন চলাচল শুরু হবে।
উপজেলা এলজিইডি সূত্র জানায়, কোর নেটওয়ার্ক তৈরির জন্য ভরিপাশা-তাঁতেরকাঠি নদীর উপর ও কালাইয়া খালের উপর পৃথক দুইটি সেতু নির্মাণের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। রোববার কোর নেটওয়ার্কের আওতায় প্রথম ধাপের প্রকল্প উদ্বোধণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী, কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য রায়হান শাকিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিছুর রহমান ও কনকদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার প্রমূখ।
প্রকল্পটির তদারকি কর্মকর্তা বাউফল এলজিইডির উপসহকারি প্রকৌশলী মো. আলী ইবনে আব্বাস বলেন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপির একান্ত প্রচেষ্টায় প্রকল্পটির কাজ শুরু হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার