ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে ব্যাটারিচালিত রিকশা আটক করায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার-২


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-২-২০২৪ দুপুর ২:৪০
চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যাটারিচালিত অটো রিকশা আটক করার কারণে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
 
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল আমিন ধাক্কা মেরে কনস্টেবল মো. আনোয়ার হোসেনকে কিল ঘুষি মারে ২০/ ২৫ জনের একটি অজ্ঞাতনামা সংঘবদ্ধ দল।
 
এ ঘটনায় তাৎক্ষণিক বন্দর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ভুক্তভোগী আল আমিন বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০৯। মামলার পরপরই ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে একজনকে ছেড়ে দিয়ে বাকি ২ জনকে আটক দেখানো হয়েছে। আটক দুজন হলেন-শিকলবাহার মৃত জরিফ আলীর ছেলে আবুল কালাম (৫০) ও একই এলাকার আব্দুল হকের ছেলে মো সালাউদ্দিন (২৪)।
 
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন।
 
ট্রাফিক পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে বন্দর বিভাগের সার্জেন্ট আল আমিন যানজট নিরসনে মইজ্জ্যারটেকে ডিউটি করেছিলেন। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করেন। স্বভাবতই মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষিদ্ধ। কিন্তু আটকের পরপরেই হঠাৎ অজ্ঞাতনামা ২০/২৫ জন লোক উত্তেজিত হয়ে সার্জেন্ট আল আমিন ও তার সহকর্মীদের অশালিন ভাষায় গালিগালাজ করতে থাকেন। 
 
এক পর্যায়ে উত্তেজিত ওই লোকগুলো সার্জেন্টকে ধাক্কা মেরে তাঁর  ইউনিফর্মে থাকা বডিওর্ন ক্যামেরাসহ গাড়ীর আটকের সিসি বই রাস্তায় ফেলে দেন। তখন পাশে থাকা ট্রাফিক পুলিশের অপর সদস্য মো. আনোয়ার হোসেন ওসব যন্ত্রপাতি কুড়িয়ে নিতে গেলে তাকেও কিল ঘুষি মারেন। খবর পেয়ে তাৎক্ষণিক কর্ণফুলী থানার মোবাইল পার্টি ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান।  
 
এ বিষয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মামলার বাদি মো. আল আমিন বলেন, আটক ব্যাটারি চালিত অটোরিকশাটি রেকার চালকের মাধ্যমে সদরঘাট ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে। কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। একই কথা জানালেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোবারক হোসেনও।
 
অপরদিকে, এ ঘটনার প্রতিবাদে সকাল ১১টার দিকে আবার স্থানীয় ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা মইজ্জ্যারটেক মোড়ে একটি বিক্ষোভ মিছিল করেন। যদিও বেশিক্ষণ স্থায়ী ছিলো না মিছিলটি।
 
এ ব্যাপারে জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন বলেন, ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান