ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম
সিংগাইরে ইটভাটা উচ্ছেদ ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনী চকে ফসলি জমিতে গড়ে ওঠা চারটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা ওই চকে গড়ে ওঠা এমএইচবি, জিএইচবি, টিএইচবি ও মেসার্স ডায়মন্ড ব্রিকস নামের ইটভাটা বন্ধ ও কৃষকদের ক্ষতিপূরনের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন। সোমবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জামির্ত্তা ইউনিয়নবাসীর আয়োজনে বাস্তা-মানিকনগর সড়কের হাতনী এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, ইঞ্জি. আবু সায়েম, হাজী মো. আবুল কালাম, শাহিনুর রহমান সেন্টু প্রমুখ। বক্তারা তিন ফসলি জমিতে গড়ে ওঠা ইটভাটা বন্ধ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরনের দাবি জানান। পাশাপাশি চাপরাইল গ্রামের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা থেকে বাদ দেয়ারও প্রতিবাদ জানান তারা। মানববন্ধন ও প্রতিবাদসভা চলাকালে ভাটা মালিকদের দুটি ট্রাক রাস্তায় চলার সময় গাছের গুঁড়ি ফেলে আটকে দেন প্রতিবাদকারীরা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি পূরণ না হলে আগামী শুক্রবার কঠোর কর্মসূসির ঘোষনা দেন বক্তারা। মানববন্ধনে শতাধিক কৃষক অংশ নেন।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ টিপু সুলতান স্বপন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কেউ বাদ পড়লে আমাদের অফিসের সাথে যোগাযোগ করলে অবশ্যই তাকে তালিকাভুক্ত করা হবে।
এমএসএম / জামান
মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল, ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি, ৮১ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা
তাড়াশে কৃষি প্রণোদনা বিতরণ
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
বাকপ্রতিবন্ধী জামিলের জীবনসংগ্রাম: ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে চালাচ্ছেন সংসার
যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার-আটক ২
রাজারহাট-আনন্দবাজার ১২ কি:মি: সড়ক সংস্কারে অবহেলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব ক্যাম্পাসে নতুন যাত্রা, মানসম্মত শিক্ষায় এগিয়ে যাচ্ছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ
মধুখালিতে ম্যাকচামিতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
বরগুনায় বিএনপি দুই নেতা নেত্রী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
রেলের বেশিরভাগই ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ, অর্থসংকটে মেরামত ব্যাহত
শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত
চারঘাট প্রেসক্লাবে সভাপতি বাচ্চু, সম্পাদক সুজন