হাটহাজারীতে ইটভাটায় অভিযান
চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি নির্দেশনা না মেনে গড়ে ওঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহ:কমিশনার (ভুমি) আবু রায়হান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কাদেরিয়া ব্রিকস কোম্পানি , মেসার্স সততা ব্রিকস, কাজী ব্রিকস ম্যানুফ্যাকচারিং ও মেসার্স হিমালয় ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয়ে এসিল্যান্ড আবু রায়হান জানান, সরকারি নির্দেশনা না মেনে গড়ে ওঠা ইটভাটা( নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪টিতে অভিযান চালিয়ে ৪লক্ষ টাকা জরিমানা করা হয় ।ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর সহকারী পরিচালক নূর হাসান সজীব, হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ, ফায়ার সার্ভিস হাটহাজারী ও সরকার হাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ সহযোগিতা করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন