ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুরে বাথরুম থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২৪ বিকাল ৫:২৮

নওগাঁ মহাদেবপুরে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকার একটি বাড়ির বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত ওই নারীর নাম নার্গিস বেগম নিপুন। বয়স ৪৩ বছর। তিনি উপজেলার চেরাগপুর ইউনিয়নের চক-দৌলত গ্রামের মৃত নাসির উদ্দীনের মেয়ে।
জানা গেছে,  নিহত  নার্গিস ও তার মা মেরিনা রহমান মহাদেবপুর উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকার একটি বাড়িতে বসবাস করতেন। এদিন সকালে বাথরুমে যায় নার্গিস। দীর্ঘ সময় বের না হওয়ায় তার মা বাথরুমে গিয়ে মেয়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন। তিনি জানান, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়