ধানকোড়া উচ্চ বিদ্যালয়
কাশিয়ানীতে স্কুল নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানকোড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী জজ আদালতের (কাশিয়ানী) বিচারক মো. মেহেদী হাসান এ আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবি রঞ্জন কুমার বিশ্বাস নিষেধাজ্ঞার আদেশের বিষয়টি সকালের সময়কে নিশ্চিত করেছেন।
মামলা ও আইনজীবি সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক রিজাউল করিম প্রার্থী হিসেবে সকল কার্যক্রম সম্পন্ন করে। কিন্তু তাকে নির্বাচনে পরাজিত করতে গত ২৭ ডিসেম্ব ২০২৩ ইং তারিখে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় সপ্তম শ্রেণির ছাত্রী তাবাসুম ইসলাম মীম ও মারিয়ার অভিভাবককে ভোটার করা হয়নি। এছাড়া ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হলে রিজাউল করিম গত ১ ফেব্রুয়ারি আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মঙ্গলবার শুনানী শেষে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ রাখার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম বলেন, আমি আদালতের নিষেধাজ্ঞার আদেশের কপি পেয়েছি। নির্বাচন বন্ধে নোটিশ জারি করেছি।
উল্লেখ্য, আগামীকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
Link Copied