ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আরকেডিএস বালিকা বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া উদ্বোধন


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৬-২-২০২৪ বিকাল ৬:২০
শরণখোলা উপজেলা সদরের আরকেডিএস বালিকা বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। 
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে স্কুল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিম। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হাওলাদার এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় হালদার, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুব্রত কুমার সরকার, সরকারি রায়েন্দা পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক আঃ মান্নান শিকদার, জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবেদুর রহমান আবিদ, আরকেডিএস পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান ডালিম। 
অনুষ্ঠানের সামগ্রিক শৃঙ্খলার প্রশংসা করে প্রধান অতিথি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভা ও মনোজাগতিক বিকাশ নিশ্চিত করতে হবে। 
এ সময় ২০২৩ সালে জিপিএ ৫ প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এরপর ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত