সিংড়ায় পরিবহনে চাঁদাবাজির সময় শ্রমিকলীগ নেতাসহ র্যাবের হাতে গ্রেপ্তার ১১
নাটোরের সিংড়ায় মহাসড়ক এবং সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনে চাঁদাবাজি করার সময় সিংড়া উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে ১১ জন চাঁদাবাজ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। এর আগে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (স্বপন) (৪৫), আনোয়ার হোসেন বাবু (৫০), আকরামুল ইসলাম (৩৮), এরশাদুল (৪৮), বাবুল খান (৪৭), মুনছুর রহমান (৩৭), মোজাহার (৫৫), বারেক সর্দার হাসান আলী (৫৬), জিয়াদুল ইসলাম (৫৫), ফাইজুল ইসলাম (৩৫), আরিফুল ইসলাম (৩০)।
কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার বলেন, কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, বাস এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের ১১ জনকে আটক করা হয়েছে।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ