প্রশাসনের অব্যবস্থাপনার কারণ দেখিয়ে কুবি হল প্রভোস্টের পদত্যাগ
প্রশাসনের অব্যবস্থাপনার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল হোসেন মজুমদার।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বরাবর এই পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে আমার পক্ষে হল প্রভোস্টের দায়িত্ব পালন করা সম্ভব নয়।
অব্যবস্থাপনার বিষয়টি জানতে চাইলে ড. মোহাম্মদ তোফায়েল হোসেন মজুমদার বলেন, ‘আমাদের অনেক শিক্ষকদেরই প্রমোশন আটকে আছে প্রায় দেড়বছর ধরে। এপ্লিকেশন দেয়ার পরেও উপাচার্য স্যার কোনো নিয়োগ বোর্ড ডাকছেননা। বারবার বলার পরও কোনো কাজ হচ্ছেনা। আবার অনেকের আপগ্রেডেশন রুলের শর্ত পূরণ করার পরেও তাদের প্রমোশন দেয়া হচ্ছে না। দেখা যায় এক বোর্ডে কারো প্রমোশন হচ্ছে আবার কারো হচ্ছে না এতে বিভাগগুলোতে মাঝদ মাঝে জুনিয়র শিক্ষকরা পদের দিক থেকে সিনিয়রদের আগে চলে গেছেন।'
তিনি আরো বলেন, ‘অনেকের প্রমোশনের পরে অযৌক্তিক শর্ত জুড়ে দেওয়া হয়েছে৷ আমার ক্ষেত্রে হয়ে গেছে এক বছরে তিনটা গবেষণা করতে হবে এর মধ্যে দুইটা গবেষণা কিউ-ওয়ান মানের জার্নালে প্রকাশিত হতে হবে। এক বছরে দুইটা কিউ-ওয়ানে প্রকাশনা আনতে হলেতো আমাকে ক্লাস-পরীক্ষাসহ হলের দায়িত্বও বাদ দিয়ে দিতে হবে।'
এই বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘প্রকাশনার জন্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং বাড়ছে। মানুষ জানতে পারছে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন ভালো মানের গবেষণা হচ্ছে। এখন কয়েকজন এসে বলে এই প্রকাশনাটা তাদের জন্য কষ্টকর। শিক্ষকদের প্রকাশনার দায়িত্ব দেওয়া হয় বোর্ড থেকে৷ সেখানে তো আমার কোনো হাত নেই।'
এমএসএম / এমএসএম
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন
পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত