ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনে হেরেও মামলায় ফেঁসে গেলেন নদভী দম্পতি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৭-২-২০২৪ দুপুর ৩:১৯

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে পরাজিত আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার সহধর্মিণী রিজিয়া রেজা চৌধুরীর বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমমন জারি করেছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলা নির্বাচনী কর্মকর্তা বিকল চাকমা বাদী হয়ে মামলা দায়ের করেন। বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
তিনি বলেন, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সাংসদ আবু রেজা নেজামুদ্দিন নদভী ও তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্ত মামলা আমলে নিয়ে মাননীয় আদালত আসামিদের বিরুদ্ধে সমালো জারি করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করে চট্টগ্রাম-১৫ নির্বাচনি এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন এবং তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে নৌকা মার্কার সমাবেশে চুনতি মাদ্রাসার সিরাতুন্নাবী (সাঃ) মাহফিলের জন্য এক কোটি টাকা অনুদান, এক সমর্থকের ছেলেকে চাকুরীর ঘোষণা এবং আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কলারশীপ প্রদানের ঘোষণা দিয়েছেন।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেবের কাছে নির্বাচনে ধরাশায়ী নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী পুটিভিলা তাতীপাড়া এক সমাবেশে ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন।
এসব ঘটনায় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১/৩ বিধির লঙ্ঘন হয়েছে মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এই মমালা গ্রহণে জেলা জজকে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, অভিযুক্ত আবু রেজা নেজামুদ্দিন নদভী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নৌকা প্রতীক নিয়ে লড়েছেন। আর তাকে চ্যালেঞ্জ করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি এমএ মোতালেব সিআইপি।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত