ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

এক সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৭-২-২০২৪ দুপুর ৪:০

পটুয়াখালীর দুমকীতে মোসা: লামিয়া আক্তার হালিমা (২৩) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করেছেন তার  মা লাইজু বেগম। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার ফোরকান মাতব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত লামিয়া উপজেলার লেবুখালি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গোলাম রাব্বী'র স্ত্রী এবং একই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইব্রাহিম খানের মেয়ে। হাবিবুর রহমান(৩) নামে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫-৬ বছর আগে আঙ্গারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম আঙ্গারিয়া গ্রামের ইব্রাহিম খানের মেয়ে মোসা: লামিয়া আক্তার এবং লেবুখালি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফোরকান মাতব্বরের ছেলে গোলাম রাব্বি'র প্রেমের সূত্রে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাদের মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকত। একপর্যায়ে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং পুনরায় বিয়ে করে তারা সংসার করেন। কিন্তু কলহ যেন তাদের পিছু ছাড়ে না। এর জের ধরেই গতকাল(৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে লামিয়ার মৃত্যু হয়েছে বলে দাবি তার পরিবারের। 

তবে হালিমার মা লাইজু বেগম বলেন, আমার মেয়েকে প্রায়ই শশুর বাড়ির লোকজন মারধর করত এবং অবশেষে তারা আমার মেয়েকে মেরে ফেলেছে।

এ ব্যাপারে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তারেক মোহাম্মদ হান্নান দৈনিক সকালের সময় কে বলেন, এই ঘটনায় দুমকী থানায় একটি অপমৃত্যুর মামলার হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদন হাতে পেলে মৃত্যু সঠিক কারন জানা যাবে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস