ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে সদর থানা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অসহায় এক শিক্ষার্থীর পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৭-২-২০২৪ দুপুর ৪:১

জয়পুরহাটে সদর থানা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এক অসহায় শিক্ষার্থীর পরিবারকে ১ টি সেলাই মেশিন দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের রুমে এই সেলাই মেশিন দেওয়া  হয়। 

এসময় উপস্থিত ছিলেন সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম, সিনিয়র সহকারি শিক্ষক বেলাল হোসেন, সাজেদুর রহমান,প্রেসক্লাব জয়পুরহাটের সহ সভাপতি সোহেল আহমেদ লিও, বিদ্যালয়ের অভিভাবক মিজানুর রহমান প্রমুখ।  

বিদ্যালয়ের শিক্ষার্থীর মা রোকসানা আক্তার বলেন আমার সন্তান এই স্কুলে পড়াশোনা করে। সংসারে অনেক ঋণের কারণে আমার  স্বামী আমাকে রেখে চলে যায়। এতে সন্তানকে নিয়ে আমি খুব বিপদে পরে যায়। এমন অবস্থায় সদর থানা উচ্চ বিদ্যালয় আমাকে একটা সেলাই মেশিন দিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করে দিয়েছে এতে করে আমি অনেক খুশি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, সদর থানা উচ্চ বিদ্যালয় সবসময় গরীব অসহায় শিক্ষার্থীদের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় আমার বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মা খুব অসহায় হয়ে পরেছে।এই খবর শুনে সেই শিক্ষার্থীর মায়ের পাশে আমরা দাড়িয়েছি। তাকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছি। এতে করে তার কষ্ট যেন কিছুটা লাঘব হয়। এইটা একটি সমাজসেবামূলক কাজও বটে। সমাজে যারা বিত্তবান শ্রেণির মানুষ রয়েছে তাদের উচিৎ এই রকম অসহায় পরিবারের পাশে দাড়ানো।সদর থানা উচ্চ বিদ্যালয় সবসময় গরীব অসহায় শিক্ষার্থীদের পাশে আছে এবং ভবিষ্যৎতে ও থাকবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত