ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে একরাতে তিন ডাকাতি ঘটনা


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৭-২-২০২৪ বিকাল ৫:৪

 মুখে মাক্স পড়া, পরনে হাফ প্যান্ট  ওরা পাঁচ জন।  আতঙ্কের নাম সীতাকুণ্ডে 'হাফপ্যান্ট' বাহীনি। একের পর এক এলাকায় ডাকাতি করে  সর্বত্র লুটে নিচ্ছে পাঁচ সদস্যসের এই ডাকাত দল। মঙ্গলবার(৭ফেব্রুয়ারি)  দিবাগত রাত ২ টা থেকে ৩:৩০ মিনিট  মাত্র দেরঘন্টার মধ্যে একে একে তিন বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের ৬  নং ওয়ার্ডের ফেদায়নগর এলাকায়।

চট্রগ্রাম শহরে কর্মরত একুশে টিভির বিশেষ প্রতিনিধি  হাসান ফেরদৌসের ও একি এলাকার আনিনুল হকের বাড়ি এই  ঘটনা ঘটে। 

চাকরির সুবাদে চট্রগ্রাম শহরে থাকলেও একা বাড়িতে থাকেন কেয়ারটেকার মো: রফিকুল ইসলাম (৫৫)। অন্যান দিনের মতো গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও হঠাৎ  উচ্চ স্বরে ঘুম ভাঙ্গে তার। ঘুম থেকে উঠে শুনতে পান দরজা ভাঙ্গার আওয়াজ।   পিছনের দরজা ভেঙ্গে মুহুতেই  তাঁর ঘরে প্রবেশ করে হাফপ্যান্ট বাহীনি।  কিছু বুঝে উঠার আগেই তাকে  অকর্থ্য ভাষায় গালিগালাজ করে হাত-পা বেঁধে মোবাইল ও তার বেতনের টাকা ছিনিয়ে নেন। ঘরের আলমিরার চাবির জন্য তার উপর নির্যাতন করেন বারবার।  একপর্যয়ে ঘরের সব রুমের আলমিরার দরজা  ও ফানির্চার ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণঅলংকার কিছু না পেয়ে রফিকুল ইসলাম কে  বেঁধে চলে যায়। পরে সকালে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে খবর দিলে সীতাকুণ্ড ওসি কামাল উদ্দীন ঘটনাস্থলে পরিদর্শন করেন।  এবিষয়ে সাংবািদক হাসান ফেরদৌস বলেন, সকালে খবর পেয়ে আমি এসে  এসব দেখতে পাই।  প্রশাসন কে বিষয়টি জানিয়েছি। এটি একটি ডাকাতির ঘটনা।  এর বিরুদ্ধে একটি ডাকাতি মামলার  প্রকৃয়াধীন  ।

এর পর রাত ৩ টার সময় একি ঘটনা ঘটে এলাকার আমিনুল হকের  বাড়ির দুই ঘরে । আব্দুল কাশেম (৫০)  ঘরে ঘুমাচ্ছিলেন হঠাৎ দরজার শব্দ শুনে উঠে পড়েন ।  পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বললে, সাড়া না পেয়ে  দরজা ভেঙ্গে ডুকে পড়তেই  দেখেন সবাই হাফপ্যান্ট ও মাক্স পড়া । মুহুতেই তাকে ধরে হাত-পা বেঁধে বসিয়ে রাখে।  খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে পাশ্ববর্তী বাড়িতে একি কায়দায় ডুকে আইনুল কামাল(২৫) যুবকের চোখে  টসলাইট ধরে  আইফোন, নগদ টাকা সহ ১ ভরি স্বর্ণ লুট । এরপর ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশ এসে পরিদর্শন করেন। 

এবিষয়ে ৬ নং ওয়ার্ড মেম্বার মো: মোমিন বলেন, ডাকাতির বিষয়টি আমরা জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোজখবর নিয়েছি।  বিষয়টি চেয়ারম্যান ও প্রশাসন কে অবহিত করেছি। ভবিষ্যৎ যেন এমন ঘটনা বা ঘটে এই ব্যপারে সর্তক আছি। পাশাপাশি প্রশাসনেরও আইনশৃঙ্খলার উপর নজর দেওয়া উচিত।

এবিষয়ে সীতাকুণ্ডের মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি)  কামাল উদ্দীন জানান, খবর পেয়ে আমি সরজমিন পরিদর্শন করার পর বিষয়টি আমার কাছে সন্দেহ মনে হয়েছে। একা বাড়িতে কেউ থাকেনা জেনেও কেন ডাকাতি হবে। তদন্ত সাপেক্ষ ঘটনার সত্যতা বের করার চেষ্টা চলছে।

এর আগে, ১ ফেব্রুয়ারি রাত আড়াইটা। সীতাকুণ্ড সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্বসৈয়দপুর গ্রামের আশু টেন্ডলের বাড়ির বাসিন্দা আন্দুল মান্নানের বাড়িতেও একি কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। 

একই ঘটনা ঘটে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর কেদারখীল গ্রামের বোরহান উদ্দিনের বাড়িতেও। তবে সেখানে জিনিসপত্র লুট করতে না পেরে বোরহান উদ্দিন ও তার শ্বশুর নুরনবীকে কুপিয়ে জখম করে।  গত ২ মাসে ৪টি বাড়িতে ৬ বার ডাকাতির ঘটনা ঘটছে। নিরাপত্তাহীনতায় রাতভর পাহারা দিয়ে রাত কাটাচ্ছেন অনেকে।  এবার সেই 'হাফপ্যান্ট' পরা ডাকাতের হানা পড়লো পাশ্ববর্তী ইউনিয়নের তিন ঘরে। এতে দুই এলাকার মানুষ এখন আতঙ্কের মধ্যে কাঁটছে।  

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ