জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা
কাবাডি দেশের অন্যতম জনপ্রিয় একটি খেলা। আন্তর্জাতিক পর্যায়ে দেশের কাবাডি সেভাবে আলো ছড়াতে না পারলেও দেশের মানুষের কাছে তুমুল জনপ্রিয় এই খেলার আয়োজন হলে শত শত কিংবা হাজার মানুষের সমাগম যে হয় তা বলা বাহুল্য। দেশের বৃদ্ধ থেকে শুরু করে কিশোর বয়সী সকলের কাছে বিনোদনের অন্যতম সুশ্রী মাধ্যম এই কাবাডি খেলা। তাই আন্তর্জাতিক পর্যায়ে কাবাডি কে সমৃদ্ধ করে দেশের পরিচয় আরো সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের কল্যাণে চলছে কাবাডি চর্চা এবং প্রতিযোগিতা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ডামুড্যা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে কবাডি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম বিশেষ অতিথি ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, এ সময় উপস্থিত ছিলেন সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ ও সিনিয়র শিক্ষক সেকান্দর আলী অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক আব্দুল জলিল, হেলাল উদ্দিন মিঠু বিশ্বাস জনাব মোক্তার হোসেন মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় ডামুড্যা উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এমন সুন্দর আয়োজন উপভোগ করতে যেনো জনস্রোত বয়ে চলেছিলো উক্ত মাঠে। কাবাডির মাধ্যমে দেশের ভিন্ন একটি আন্তর্জাতিক পরিচয় চায় দেশ ও দেশের মানুষ। তার চেষ্টাই যেনো সর্বাত্মক ভাবে চালাচ্ছেন শরীয়তপুরের জেলা ক্রীড়া অফিস।
এমএসএম / এমএসএম
লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান