এবার লাইসেন্সবিহীন ডাম্পার ধরতে মরিয়া ইউএনও মিল্টন বিশ্বাস
চট্টগ্রামের সাতকানিয়ায় মাটি খেকোদের পরাস্ত করার পাশাপাশি এবার তাদের ব্যবহৃত ডাম্প ট্রাকগুলিও রেহায় পাচ্ছেনা ইউএনও মিল্টন বিশ্বাসের হাত থেকে।
লাইসেন্স বিহীন ডাম্প ট্রাক চালানোর অপরাধে তিনজকে দেয়া হয়েছে অর্থদণ্ড।বুধবার ৭ই ফেব্রুয়ারী রাত ১১টার দিকে উপজেলার ছদাহার ঠাকুরদীঘি এলাকায় বেপরোয়া ও লাইসেন্স বিহীন ডাম্পার গাড়ীর চালকদের এই অর্থদণ্ড দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন কাগজপত্র বিহীন ডাম্পার গাড়ীর চালক সোহেল, হামিদ ও সিফাত নামে তিনজন চালক।তাদের প্রত্যেককে ৫হাজার করে মোট ১৫হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়।এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন-মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে জরিমানা করে মুচলেখা নিয়ে সতর্ক করা হয়।
তিনি আরো বলেন,এই অভিযান থামবেনা এটা চলমান থাকবে জনস্বার্থে।
অন্যায় কোন আবদার কিংবা কার্যক্রমে এই জনপদে বিন্দুমাত্রও বরদাস্ত করা হবেনা।
এমএসএম / এমএসএম
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর
লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা
সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা
রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল
আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ
রায়পুরায় ১৬ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাস মাত্র একজন: পাসের হার ১১.১১ শতাংশ
বিজয়নগরে সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট
জুলাই সনদ ও কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে খেলাফত মজলিসের গণসমাবেশ
রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, স্থানীদের এক সপ্তাহের আলটিমেটাম ঘোষণা
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
যশোরে সুন্দর সাহা’র অপসাংবাদিকতার স্বীকার গণমাধ্যম কর্মীরাও