ইবিতে ১২ দফা দাবিতে কর্মকর্তাদের কর্ম বিরতি
নিয়োগ বোর্ড কে কেন্দ্র করে আলোচনা সমালোচনার ঝড় বিরাজ করছে ক্যাম্পাসজুড়ে। এরই মধ্যে ১২ দফা দাবিতে ফের কর্মবিরতি ঘোষণা করে নাটকে নতুন মাত্রা যুক্ত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়ে প্রশাসন ভবনের সামনে আন্দোলন কর্মসূচিতে অনঢ় কর্মকর্তারা।বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বেলা ১২ পর্যন্ত সম্মিলিতভাবে কর্মবিরতি এবং বিকেল চারটা পর্যন্ত নিজ নিজ অবস্থান থেকে কর্মবিরতি পালন করেন তারা।এসব দাবি সমূহের মধ্যে রয়েছে চাকুরি হতে অবসরের বয়সসীমা ৬২ বছর করা, কর্মকর্তাদের সেশন বেনিফিট বহাল রাখা, আই.সি.টি সেলের উপ-রেজিস্ট্রার জনাব হাসিনা মমতাজ-এর চাকুরি হতে অব্যাহতি সিদ্ধান্ত প্রত্যাহার, ভর্তি পরীক্ষায় পোষ্য ভর্তি কোটায় শর্ত শিথিল করা, বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের পদোন্নতির সমস্যা দ্রুত সমাধান, পরীক্ষা সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরীক্ষার পারিশ্রমিক বৃদ্ধি।এ বিষয়ে জানতে চাইলে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট বলেন, আজকে প্রশাসন ডেকেছিল, কিন্তু প্রশাসনকে বিশ্বাস করতে পারছি না। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চলমান রাখব। এদিকে দীর্ঘদিন যাবৎ ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করে যাচ্ছি কোনো রেসপন্স পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আবারও মাঠে নামছি।ইমান নিয়োগের সাথে দাবিগুলোর সম্পৃক্ততা কতটুকু জানতে চাইলে বলেন,
আমাদের দাবির সাথে সম্পর্ক নেই। ইমাম নিয়োগ বোর্ডে অনিয়মের আভাস পেয়েছি, তাই প্রার্থীদেরকে একটু সচেতন করে দিয়েছি এবং কর্তৃপক্ষকে নিয়োগ না দেওয়ার জন্য অনুরোধ করছি। বাঁধা বিপত্তি উপেক্ষা করে নিয়োগ বোর্ড তো সম্পন্ন করে ফেলল কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied