ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে বাকবিতন্ডার মধ্যে ইমাম নিয়োগ


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ২:১৭

ইবিতে ইমাম নিয়োগকে কেন্দ্র করে গতকাল দিনভর উত্তাল ছিল ক্যাম্পাস।শিক্ষক-কর্মকর্তারা নিয়োগ বন্ধের দাবি জানান। তবে শিক্ষক-কর্মকর্তাদের একাংশ নিয়োগের পক্ষে ছিলেন। এ নিয়ে মুখোমুখি অবস্থানে ছিলেন শিক্ষকদের একাংশ ও ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষকদের একাংশকে গালাগাল ও লাঞ্চিত করেছেন বলে এক বিবৃতিতে অভিযোগ করেছেন শিক্ষকরা। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপাচার্যের বাসভবনে নিয়োগ কার্যক্রম ও প্রমোশন বোর্ড শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। এসময় বাসভবনে গিয়েও নিয়োগ পরীক্ষার্থীদের চলে যেতে বলে কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দরা।

তবে সেই বাধা উপেক্ষা করেই পরীক্ষা দিয়েছেন সবাই। লিখিত পরীক্ষা শেষে পরবর্তীতে ৭ জনকে ভাইভার জন্যও মনোনিত করে নিয়োগ বোর্ড।এসময় নিয়োগ বোর্ডে ছিলেন ইবি উপাচার্য ড. শেখ আব্দুল সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন, ইবির সিন্ডিকেট সদস্য ও আরবি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ, ইবির ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী।কোনো নিয়োগের ব্যাপারে বিব্রতকর পরিবেশ কাম্য নয় বলে মন্তব্য করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। ইমাম নিয়োগ বোর্ড শেষে তিনি বলেন, অনেক আগ্রহের সঙ্গে ইবিতে এসেছিলাম কষ্ট করে। তবে এখানে এসে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম।

এখানে যেটা হয়েছে সেটা কাম্য নয়।তিনি বলেন, কোনো নিয়োগের ব্যাপারে এ ধরনের পরিবেশ তৈরি না হোক। ইমাম নিয়োগের ব্যাপারে এটা কোনোভাবেই কাম্য নয়।উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, আমরা ন্যায্যতার ভিত্তিতে এ নিয়োগ বোর্ড সম্পন্ন করেছি। সরকার যতদিন আমাদের এ চেয়ারে রাখবে, আমরা ততদিন এ প্রক্রিয়া চালু রাখব। যারা বাধা দিয়েছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক।জানা যায়, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগের বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিয়োগ বন্ধ করতে কর্মকর্তারা চাকরির বয়সসীমা ৬২ বছরে উন্নীতকরণ, নতুন শিক্ষার্থী ভর্তিতে পোষ্য কোটায় মার্ক শিথীলকরণসহ ১৩ দফা দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নিয়োগ বোর্ড বন্ধ রাখার দাবি জানান। একপর্যায়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে যান কর্মকর্তারা। এসময় উপাচার্যকে নিয়োগ বোর্ড বন্ধের দাবি জানান ও বাগবিতণ্ডায় জড়ান।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ