ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

১৪ ফেব্রুয়ারি দাওয়াতে ইসলামীর ইজতেমা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ৩:২৫

রাজধানীর হজ ক্যাম্প-সংলগ্ন দক্ষিণখানে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে দাওয়াতে ইসলামী বাংলাদেশের তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা। ১৬ ফেব্রুয়ারি জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। গতকাল সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।   ইজতিমা প্রস্তুতি কমিটি জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী জানান, এয়ারপোর্টের পূর্ব দিকে খেলার মাঠ-সংলগ্ন কয়েক শ একর জায়গাতে প্রস্তুতি চলছে ইজতেমার মূল প্যান্ডেল।

গত কয়েক সপ্তাহ ধরে শত শত মুসল্লির অংশগ্রহণে ইজতেমা ময়দানের প্রস্তুতির কার্যক্রম চলমান। মূল প্যান্ডেলের দক্ষিণ ও পূর্ব পাশে করা হয়েছে মুসল্লিদের জন্য শত শত টয়লেট ও ওজুখানার ব্যবস্থা। জেলাভিত্তিক থাকার জায়গা নির্ধারণ ছাড়াও জেলাভিত্তিক থাকছে খাবার পাকানোর ব্যবস্থা।
নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে কয়েকটি ওয়াচ টাওয়ারের।

আশা করা হচ্ছে সারা দেশের কয়েক লাখ  নবী ও আল্লাহ প্রেমিক মুসল্লি অত্র ইজতেমায় অংশগ্রহণ করবেন। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে