বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের জন্যে অ্যালাইয়েন্স ফাইন্যান্সের আর্থিক সহায়তা
বিদ্যালয়ের চরম দরিদ্র ও অবহেলিত শিক্ষার্থীদের শিক্ষার জন্যে সহায়তা করার উদ্দেশ্যে অ্যালাইয়েন্স ফাইন্যান্স পিএলসি সাহায্যের উদ্যোগ নিয়েছে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিসাবে অ্যালায়েন্স ফাইনান্স পিএলসি সাজিদা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাজিদা'স আরবান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (সুদিন) প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করেছে।
সম্প্রতি সাজিদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা, কান্তি কুমার সাহা সাজিদা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা মোঃ ফজলুল হকের কাছে একটি চেক হস্তান্তর করেন। অ্যালায়েন্স ফাইন্যান্সের ব্যবসা প্রধান, শাহানুর রশীদ ও ব্র্যান্ড ও কমিউনিকেশনের নাভিলা হাসান, সাজিদা ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর লামিসা হাসান; এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ