ভালোবাসা দিবস উপলক্ষে শেয়ারট্রিপের বিশেষ লাইফস্টাইল ক্যাম্পেইন
ভালোবাসা দিবসকে সামনে রেখে আকর্ষণীয় ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ। ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর অংশীদারিত্বে ০৮-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
জুতা, পোশাক, রেস্তোরাঁ, গ্যাজেট ও মোবাইল অ্যাক্সেসরিজের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সহায়তায় ভালোবাসা দিবসের কেনাকাটায় আলাদা বিশেষত্ব যোগ করতে চায় শেয়ারট্রিপ। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে জুতা ক্যাটাগরিতে বাটা, এপেক্স, লা মোড; পোশাক ও ফ্যাশনে আড়ং, ফ্যাব্রিলাইফ, গরুর ঘাস এবং গ্যাজেট ও মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে মোশন ভিউ, ওয়ানপ্লাস, স্যামসাং ও শাওমি রয়েছে।
শেয়ারট্রিপ অ্যাপের শপ অপশন থেকে কেনাকাটা করে ৬,০০০ টাকা পর্যন্ত ট্রাভেল ভাউচার পাওয়ার সুযোগ এই ক্যাম্পেইনকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। ক্যাম্পেইন চলাকালীন শেয়ারট্রিপ শপ থেকে কেনাকাটায় থাকছে বাটা গিফট ভাউচারে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়; অ্যাপেক্স গিফট ভাউচারে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়; বে গিফট ভাউচারে ২৫ শতাংশ ছাড়; লা মোড গিফট ভাউচারে ১৫ শতাংশ ছাড়; আড়ং অনলাইন গিফট কার্ডে ১০ শতাংশ ছাড়; ফ্যাব্রিলাইফ-এ ১২ শতাংশ ছাড়; ক্রোকোডাইল গিফট ভাউচারে ১৫ শতাংশ ছাড়; গরুর ঘাসে ২০ শতাংশ ছাড়; এবং কালারকিউ লাইফস্টাইলে ২৫ শতাংশ ছাড়। যারা ইলেকট্রনিক্স কিনতে ইচ্ছুক তাদের জন্য সকল ইলেকট্রনিক্স পণ্যে রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়সহ শাওমিতে ৬০০ টাকা পর্যন্ত ছাড়; স্যামসাংয়ে ৭০০০ টাকা পর্যন্ত ছাড়; মোশন ভিউতে ২০ শতাংশ পর্যন্ত ছাড়; এবং ওয়ান প্লাসে ৪৫০০ টাকা পর্যন্ত ছাড়৷ শেয়ারট্রিপ ভাউচার থেকে কেনাকাটার ক্ষেত্রে শেয়ারট্রিপ ব্যবহারকারীরা আরও উপভোগ করতে পারবেন বার্গার ল্যাবে ১৭ শতাংশ ছাড়ের গিফট ভাউচার; চা টাইমে ১৫ শতাংশ ছাড়ের গিফট ভাউচার; ওয়াফেল টাইমে ১৫ শতাংশ ছাড়ের গিফট ভাউচার; লেকশোরে ১৫ শতাংশ ছাড়ের গিফট ভাউচার; এবং টুম-এ ২০ শতাংশ ছাড়ের গিফট ভাউচার। কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি ভবিষ্যত ভ্রমণের পথকে সুগম করাই এই ক্যাম্পেইনের লক্ষ্য।এই ক্যাম্পেইন পছন্দের মানুষের জন্য সেরা উপহার ক্রয় বা বিশেষ কিছু করার জন্য দুর্দান্ত সুযোগ, সাথে থাকছে পরবর্তী ভ্রমণের জন্য রিওয়ার্ড। স্টাইলিশ জুতা বা কোনো ট্রেন্ডি পোশাক, আধুনিক গ্যাজেট বা প্রিয়জনকে সাথে নিয়ে কোনো রেস্তোরাঁয় রোমান্টিক ডিনার; শেয়ারট্রিপ আপনার ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত।
তাই, এবারের ভালোবাসা দিবসে শেয়ারট্রিপের লাইফস্টাইল ক্যাম্পেইনে যোগ দিন আর আপনার কেনাকাটার অভিজ্ঞতায় যোগ করুন নতুন মাত্রা। মানসম্মত পণ্য কেনার সাথে সাথে আকর্ষণীয় রিওয়ার্ড অর্জন এবং পরবর্তী ভ্রমণের পরিকল্পনা করার এটাই সুযোগ।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ