ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভাঁড়ারা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৯-২-২০২৪ দুপুর ২:৩৬

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা উচ্চ বিদ্যালয় ও সালেহা রহিম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ভাঁড়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। এ সময় তিনি বলেন, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ  নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ শরীর গঠন করতে সাহায্য করে। তোমাদের সুনাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের সব ব্যাপরে অভিভাকদেরকে খোঁজ খবর রাখার পরামর্শ দেন তিনি।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সালেহা রহিম দাখিল মাদ্রাসা’র ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সুলতান মাহমুদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন ভাঁড়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি  মোঃ আনিসুর রহমান।
অনুষ্ঠানে বর্ণিল সাজে শিক্ষার্থীদের অংগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে আগত অতিথিবৃন্দের হৃদয় মাতান। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ভাঁড়ারা উচ্চ বিদ্যালয় ও সালেহা রহিম দাখিল মাদ্রাসা’র ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির