বাংলাদেশ স্কাউটস সন্দ্বীপ উপজেলার উপদলনেতা প্রশিক্ষনের উদ্বোধন
কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলার কার্যক্রমের নাম বাংলাদেশ স্কাউটস।সন্দ্বীপে গতকাল ৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় উদ্বোধন হলো তিন দিন ব্যাপী বাংলাদেশ স্কাউটস সন্দ্বীপ উপজেলা স্কাউটস এর উপদলনেতা প্রশিক্ষণ কোর্স-২০২৪।সন্দ্বীপ সেনের হাট সংলগ্ন আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ কে ফজলুল করিম কমিশনার সন্দ্বীপ উপজেলা স্কাউটস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ নেওয়াজ আলী মীর্জা কমিশনার চট্টগ্রাম জেলা স্কাউটস।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব ইসমাঈল সম্পাদক সন্দ্বীপ উপজেলা স্কাউটস।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিদার হোসেন অধ্যক্ষ মগধরা স্কুল এন্ড কলেজ,জনাব মোসাদ্দেকুল মাওলা প্রধান শিক্ষক সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়,সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজ এর অভিভাবক সদস্য সাংবাদিক বাদল রায় স্বাধীন, এ এন এম জহিরুল ইসলাম কাব স্কাউট লিডার সন্দ্বীপ, তোওফিকুল ইসলাম সহযোজিত সদস্য উপজেলা স্কাউটস,স্কাউটার জনাব গিয়াস উদ্দিন কৃষি অফিস সন্দ্বীপ।
বক্তারা বলেন ৩ দিন ব্যাপী এই আবাসিক প্রশিক্ষন উক্ত বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। রুটিন মাফিক এই প্রশিক্ষণ থেকে তারা সময়ের সঠিক ব্যবহার, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা,দেশ প্রেম, সমাজ ও মানবিক কাজে অংশগ্রহন ইত্যাদি বিষয়ে অবগত হওয়ারও সুযোগ পাবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন