ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবিতে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২৪ দুপুর ৩:২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এর একমাত্র বিতর্কচর্চা সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত হয়েছে উইন্টার এরেনা ডিবেট টুর্নামেন্ট ৪.০ ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) ইংলিশ বিতর্ক প্রতিযোগিতা। 

৮ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ আলী মিয়া বিজ্ঞান ভবনের গ্যালীর-২ এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ট্যাব রাউন্ডের তিন রাউন্ড বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮ টি দল অংশগ্রহণ করে। তিনটি রাউন্ড বিতর্ক শেষে ফাইনাল রাউন্ড বিতর্কটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার। ফাইনালে রাউন্ড নিশ্চিত করা চারটি দল হলো টিম লুপিন , টিম হ্যাগ্রিড,  টিম মুডি, টিম স্নেপ। 

প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে পাস্ট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক লামিয়া হোসাইন পৌষী বলেন, প্রতিবছরের মতো এবার ডিসেম্বর-জানুয়ারি মাসে আমরা উইন্টার এরেনা টুর্নামেন্ট নামাতে পারিনি শীতকালীন ছুটি,  নির্বাচন ও ১৪ ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য। শিডিউল মিস করে ফেলায় একটু চিন্তিতই ছিলাম আসলে। তবে এইতো ফেব্রুয়ারির ৮ তারিখে বেশ ভালো মতই একদিন ব্যাপী ট্যাব রাউন্ডটা নামিয়ে ফেলেছি আমরা! 
পাস্টডিএস  উইন্টার এরেনা ডিবেট টুর্নামেন্ট ৪.০ মুলত ইংরেজি বিপি ডিবেট টুর্নামেন্ট হিসাবে অনুষ্ঠিত হয়েছে। সারাদিন ধরে একসাথে বিতর্কের ফাকে ফাকে আড্ডা দিন টা আমাদের বিতার্কিক দের জন্য যথেষ্ট আনন্দের ছিল।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী