মিরসরাইয়ে মহামায়া ইকো পার্ক পরিস্কার করলো বনবিভাগ ও চবির ২০ তম ব্যাচ
চট্টগ্রামের মিরসরাইয়ে বন বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের উদ্যাগে পরিস্কার, পরিচ্ছন ও পরিবেশ সচেতনতা মূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার দেশের দ্বিতীয় কৃত্তিম লেক মহামায়া ইকো পার্কে এ পরিস্কারের অভিযান পরিচালনা করেন তারা।
অভিযানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার, ব্যবস্থাপনা ও পরিকল্পনা কর্মকর্তা কাজল তালুকদার, কুমিল্লা বন বিভাগের বন কর্মকর্তা জি এম কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের প্রধান সুকান্ত রায়, এটিএন বাংলার চট্টগ্রামের ডেপুটি ইনচার্জ মনজুর কাদের মনজু, মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ তম ব্যাচ ও বন বিভাগ কর্মকর্তার উপস্থিত ছিলেন।
এসময় তারা পার্ক পরিস্কার করে পার্কের পরিবেশ রায় যথাস্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন।
এসময় চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ২০ তম ব্যাচের শিক্ষার্থীরা ও বন বিভাগ মিলে এ পরিষ্কার কর্মসূচি পালন করি। দেশের দ্বিতীয় বৃহত্তম লেক দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে, এসময় তারা চিপস বা বিভিন্ন পলিথিন জাতীয় জিনিস এর খোসা বিভিন্ন জায়গায় পেলে থাকে যেটা পরিবেশের জন্য ক্ষতি , আমরা যেখানে সেখানে এসব জিনিস যেনো না ফেলি সে দিকে সচেতন করার লক্ষ্যে বন বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের ব্যাচের এই আয়োজন ।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান
নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা
Link Copied