ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ
ঢাকার ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা কারখানার শ্রমিকরা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই পৌরসভার থানা রোড এলাকায় ঢাকাগামী লেনে ওই কারখানার প্রায় দুই হাজার শ্রমিক এ অবরোধ করেন। এতে মহাসড়কে প্রায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকরা জানান, তাদের মাসিক বেতন ৭ হাজার ১০০ টাকা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা দাবি মেনে নেননি। এরই জেরে শনিবার শ্রমিকরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন।
সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম প্রোডাকশন) জামান বসুনিয়া বলেন, পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির গেজেট হলেও জুতা কারখানা শ্রমিকদের বিষয়ে গেজেট হয়নি। এরপরও শ্রমিকরা দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ আগামী মাসেই বর্ধিত বেতন দেওয়ার কথা ভাবছে। বিষয়টি প্রক্রিয়াধীন।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন খান বলেন, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছে। মালিকপক্ষ বলছে, তাদের বিষয়ে গেজেট হয়নি। এ নিয়েই মূলত আন্দোলন। সকাল থেকে তারা সড়ক অবরোধ করে। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সরাসরি লেনে যান চলাচল সচল হয়েছে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার