ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির দায়ে ৩ ফামেসিকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩১-৫-২০২১ বিকাল ৭:৫৮
টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় রেজিস্ট্রেশনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির দায়ে তিন ফামেসিকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের যৌথ উদ্যোগে সোমবার (৩১ মে) এ অভিযান পরিচালিত হয়।
 
টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রেজিস্ট্রেশনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠাননের মালিককে জরিমানা করা হয়।
 
টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম জানান, টাঙ্গাইল শহরে রেজিস্ট্রেশনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির দায়ে মধুবন ফার্মেসি ইউনানীকে এক লাখ টাকা, রিমু-শিমু ঔষধালয়কে এক লাখ টাকা এবং কাশেম ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ওষুধগুলো ধ্বংস করা হয়।
 
এ সময় টাঙ্গাইল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালন মোছা. নার্গীস আক্তার, জেলা প্রশাসন ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত