ঠাকুরগাঁওয়ে স্টেডিয়াম সংলগ্ন ৪-তলা ভবনে লাল দাগ
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগে ঠাকুরগাঁওয়ে একটি চার তলা নির্মাণাধীন ভবনে লাল দাগ দিয়েছে সওজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে ভবনের অবৈধ স্থাপনা মৌখিক ভাবে সরিয়ে নিতেও বলা হয়েছে ভবন মালিককে। সওজের ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের লিখিত অভিযোগের ভিত্তিতে মাপজোখ করে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সওজের কর্মকর্তারা ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম সংলগ্ন স্থানে সীমানা নির্ধারণ করে এ লাল দাগ দেন।
সওজের ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম বলেন, স্থানীয়দের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রথমে আমরা স্থান পরিদর্শন করি। তারপর মাপজোখ করে দেখতে পাই ভবনটির একটা অংশ সওজের জমিতে নির্মাণ করা হচ্ছে। সে সময় আমরা সীমানা নির্ধারণ করে লাল দাগ দেই এবং ভবন কর্তৃপক্ষকে স্থাপনা মৌখিক ভাবে সরিয়ে নিতে বলি। যদি তিনি তা না করেন তবে ভবিষ্যতে এ স্থাপনা উচ্ছেদ অভিযানের আওতায় পড়বে এবং সেটি উচ্ছেদ করা হবে। এ ছাড়াও ভবন নির্মাণের ক্ষেত্রে এবং সওজের জমিতে অবৈধ স্থাপনা যেন না করা হয় সেজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান করেন এই কর্মকর্তা।
এদিকে ভবন মালিক মুনসেফ আলীর দাবি, সড়ক ও জনপথের জায়গা ছেড়েই তিনি ভবন নির্মাণ করছেন এবং এ মাপজোখকে তিনি ভুল দাবি করেন। তিনি বলেন, পৌরসভা থেকে মাপজোখ করে নকশা অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করেছি। এটি অবৈধ স্থাপনা নয়।স্থানীয় পৌর কাউন্সিলর আতাউর রহমান বলেন, পৌরসভা কোনো ব্যক্তির নিজস্ব জমির ওপর ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন দিয়ে থাকে। কেউ যদি সড়কের জমিতে ভবন নির্মাণ করে থাকে তাহলে সে দায়-দায়িত্ব তার।
উল্লেখ্য ; হাইওয়ে রাস্তা সংলগ্ন ও স্টুডিয়াম প্রাচী ঘেষে নির্মাণ কাজ নিয়ে স্থানীয়দের মাঝে রয়েছে নানা অভিযোগ। এ নিয়ে একাধিকবার জেলা ক্রীড়া সংস্থা, পৌর কর্তৃপক্ষ বিল্ডিং নির্মাণ মালিকানার সঙ্গে সমঝোতা চেষ্টা কোরো হয়নি। অন্যদিকে নির্মাণাধীন ভবন কতৃপক্ষের নজরে না আসার জন্য নির্মাণ কাজ অধিকাংশ সময়ে রাতের আঁধারে চলে বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা
বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা
রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ
দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি
মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩
কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
Link Copied