ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় ৪ ছাগল চোর গ্রেফতার, সিএনজি উদ্ধার


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১০-২-২০২৪ বিকাল ৫:৩৪

নাটোরের সিংড়া থানা পুলিশ ও স্থানীদের সহযোগিতায় ৪ জন ছাগল চোরকে গ্রেফতার সহ চুরি যাওয়া ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কুঞ্চিভদ্রা এলাকা থেকে তাদের আটক করে সিংড়া থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বনকুড়াইল গ্রামের আমিনুল ইসলাম মাঠের মধ্যে ৪ টি ছাগল ঘাষ খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। এসময় একজন মহিলা সহ ০৫ জন লোক একটি সিএনজি যোগে এসে বাদীর ঘাষ খাওয়ানোর জন্য বেঁধে রাখা ১টি খাসি ছাগল চুরি করে সিএনজি যোগে পালানোর সময় স্থানীয় লোকজন টের পেয়ে চোর চোর বলে চিৎকার করে সিএনজিকে ধাওয়া করে এবং সিংড়া থানা পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহয়তায় উপজেলার ডাহিয়ার ইউনিয়নের কুঞ্চিভদ্রা গ্রামের মধ্যে এসে সিএনজি ও চোরাই ছাগল সহ ০৪ জন চোরকে আটক করে এবং একজন চোর কৌশলে পালিয়ে যায়।

সিংড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, আটককৃত চোরদের বিরুদ্ধে এজাহার দায়ের করে সিংড়া থানার মামলা নং- ১১। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ রিপন শেখ(২৪),পিতা- মোঃ মজিবর রহমান,সাং- চন্দিদাসগাতি(চন্দ্রারগাতি), থানা- সিরাজগঞ্জ সদর, মোঃ হাশেম আলী(৪২),পিতা- মৃত জবেদ আলী,সাং- হোসেনপুর, থানা- সিরাজগঞ্জ সদর, মোঃ ইসমাইল মীর(৬০), পিতা- মৃত মীর শামসুল আলম,সাং- দিয়া ধানগড়া, থানা- সিরাজগঞ্জ সদর, মোছাঃ সুফিয়া বেগম(৩৫),পিতা- নিজাম মন্ডল,জং- মৃত মজনু,সাং- চড় বড়দূল, থানা- কামারখন্দ, সর্ব জেলা- সিরাজগঞ্জ।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক