ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

র‌্যাবের জালে ক্লুলেস হত্যা মামলার আসামী


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ৩:৪৪

নওগাঁর মহাদেবপুরে চাঞ্চল্যকর ক্লুলেস গোলাম মোস্তফা হত্যা মামলার প্রধান আসামী ডিএম মামুন (২৬) নামে এক ব্যক্তিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  শনিবার রাত ৮টার দিকে ঢাকার উত্তরা ৪নম্বর সেক্টরের পার্ক এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ ও র‌্যাব-১। অভিযুক্ত ডিএম মামুন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা গ্রামের লুৎফর রহমানের ছেলে। রোববার র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গত বছরের ২২ ডিসেম্বর মহাদেবপুর উপজেলার কর্ণপুর মধ্যপাড়া গ্রামের খবির হোসেন এর ছেলে গোলাম মোস্তফা (৪২) কে বাড়ি থেকে ডেকে নেয় অজ্ঞাত দুই ব্যক্তি। পরে রাত ২ টার দিকে তাদের হাতে থাকা ধারালো চাকু দ্বারা এলোপাথাড়ীভাবে আঘাতের কারণে পিঠে চার জায়গায় গভীর ক্ষত এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। ওই সুযোগে রাতের অন্ধকারে পালিয়ে যায় অজ্ঞতরা। গোলাম মোস্তফা’র চিৎকারে পাশের বাড়ির ভ্যান চালক তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ভ্যানযোগে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের বাবা খবির হোসেন বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা রুজু করে। ঘটনার পর থেকে আসামী মামুন আত্নগোপনে চলে যায়। পরবর্তীতে র‌্যাব-৫ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে আসামী মামুনকে উত্তরা ৪নম্বর সেক্টর পার্ক এলাকায় আত্নগোপনে থাকাকালে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ