ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কাতারে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মামুন হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১২-২-২০২৪ বিকাল ৫:৫২

গত ৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহা’র ফিরোজ আবদুল আজিজ এলাকার ঘরোয়া রেস্টুরেন্টের হল রুমে কাতারস্থ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীরা আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় দেশে ও প্রবাসে কোম্পানীগঞ্জের মানুষের পাশে থেকে কাজ করার পুরস্কার হিসেবে সর্বসম্মত হয়ে কাতার প্রবাসী ব্যবাসায়ী ও সমাজসেবক তরুণ রাজনীতিাবিদ মামুন হোসেনকে তাদের উপজেলার ভাইস-চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এ লক্ষ্যে নির্বাচনী লড়াইয়ে তারা তাঁর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ও তাঁকে নির্বাচিত করার জন্য উপজেলার স্থানীয় জনগণকে আহবান জানান।

ওমর শরিফের সঞ্চালনায় মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ও বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখার সভাপতি জাকির হোসেন বাবু, সাধারণ সম্পাদক প্রকৌশলী সেলিম, কাতার আওয়ামী লীগের সহ- সভাপতি মহিউদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আল আমিন খান ও মশিউর রহমান মিঠু।

মামুন হোসেন তাঁর বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলা প্রবাসীদের আন্তরিক আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নির্বাচনে বিজয়ী হলে কোম্পানীগঞ্জের উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে কোম্পানীগঞ্জ উপজেলার আপামর জনগণের দোয়া ও সহযোগিতা চান।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দেশবাসীর এবং প্রবাসীদের কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইদুল হক ।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক