শেষ হলো তিন দিনের গুড় মেলা ও পিঠা উৎসব
"অভয়নগরের সুর, খাটি খজুেরের গুড়” এই প্রতিপাদ্য নিয়ে যশোরের অভয়নগরে তৃতীয় দিনে গুড় মেলা ও পিঠা উৎসবের সমাপ্তি হয়েছে।(১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শাহ্ হাদিউজ্জামান স্বাধীনতা মঞ্চে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে সমাপনী দিনে,
প্রধান অতিথির বক্তব্য রাখেন,যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরচিালক প্রশান্ত কুমার মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজলো আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, উপজলো সহকারী কমশিনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম সাংবাদিক প্রমূখ।
এ সময় উপজলোর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানসহ হাজারো দর্শনার্থী উপস্থিত ছিলেন। পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার জন্য মেলায় ৩১টি স্টলে খাঁটি গুড় বিক্রয় ও বিভিন্ন ধরণের পিঠার সমারহ ঘটেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস, খাটি গুড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এই মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। খেজুর গাছের চারা, বাঁশ-বেত ও মাটির তৈরি জিনিস, বাদ্যযন্ত্র গ্রামীণ ঐতিহ্যবাহী জিনিস পত্র। খাঁটি গুড়ের ঐতিহ্য ছড়িয়ে দিতে এই গুড়ের উৎপাদন বাড়ানো ও নতুন গাছি তৈরি করতেই এই পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার জন্য মেলায় ৩১টি স্টলে খাঁটি গুড় বিক্রয় ও বিভিন্ন ধরণের পিঠার সমারহ ঘটানো হয়।গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস, খাটি গুড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এই মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার