ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

শালিখায় ৮ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ১২:১৩

মাগুরার শালিখায় ৮দলীয় শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) বেলা ২টায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু, শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুবক্কার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ , আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  কাজী শফিউল আলম, উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা অফিসার মোঃ আকবর হোসেন, শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত খেলায় উপজেলা প্রাথমিক শিক্ষক একাদশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক একাদশ এর মধ্যে অনুষ্ঠিত খেলায় মাধ্যমিক শিক্ষক একাদশ ৩৪ রানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সীমিত ২০ওভারের খেলায় মাধ্যমিক শিক্ষক একাদশ ৫ উইকেটে ১৮৯ রান করেন। জবাবে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক একাদশ ৯ ইউকেট হারিয়ে ২০ ওভারে ১৫৫ রান করে রানার্স আপ হয়েছে। খেলা পরিচালনা ও সার্বিক দায়িত্ব ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমন বিশ্বাস, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট খাটোর রামানন্দ কাঠি প্রাথমিক বিদ্যালয় এর সরকারি শিক্ষক আবুল কালাম আজাদ। আম্পায়ারের দায়িত্ব পালন করেন আলী আশরাফ হিরোক ও মেজবা আলম দুখু, খেলা শেষে চ্যাম্পিয়ান ট্রফি  ও রানার্সআপদের মধ্যে ট্রফি  বিতরন করেন আজকের খেলার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন বাংলাদেশ বেতারের ক্রিড়া ধারাভাষ্যকর শম্ভু মৈত্র ও উপজেলা পরিসংখ্যান অফিসার নাজমুল হাসান। 

এমএসএম / এমএসএম

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া