ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যাসভা স্কুলে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ১২:৪৭

মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি'২৪ দুপুর ৩টায় ওয়ার্ক ফর বেটার সোসাইটি পরিচালিত রাজধানী উত্তরার বাউনিয়ায় অবস্থিত বিদ্যাসভা স্কুলে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিকেএমইএর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম।

বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ওয়ার্ক ফর বেটার সোসাইটির ফাউন্ডার ও জেনারেল সেক্রেটারি,আনিকা তাবাসসুম। বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার,ভূইয়াঁ মাহবুব হাসান, এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক, মোহাম্মদ আশরাফুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে সকল শ্রেনী পেশার মানুষকে কোমলমতি শিশুদের সুকুমার বৃত্তি বিকাশে এবং তাদের উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ নাজমুল হোসেন চৌধুরী , উপ-ব্যবস্থাপনা পরিচালক , সুন্দরবন সী ফুড ইনডা লিমিটেড,  আব্দুল কাদের, প্রেসিডেন্ট ওয়ার্ক ফর বেটার সোসাইটি, রিয়াজ উদ্দিন, সম্পাদক, মানবাধিকার খবর। বিদ্যাসভা স্কুলের ফাউন্ডার অ্যান্ড জেনারেল সেক্রেটারি আনিকা তাবাস্সুম বলেন, 'প্রতিষ্ঠালগ্ন থেকে নানা প্রতিকূলতা স্বতেও বিদ্যাসভা স্কুল সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর এবং তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। 

এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার জ্ঞানী গুনি ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে