সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সাতকানিয়ার ছদাহায় সড়ক দুর্ঘটনায় বাহার উদ্দিন (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬টায় উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত বাহার উদ্দিন উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের চিববারি এলাকার আলতাফ মিয়ার পুত্র এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব এমপির খালাত ভাই বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদের একান্ত সচিব মোহাম্মদ আবু তৈয়ব।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিষ্টি ব্যবসায়ী বাহার উদ্দিন ফজরের নামাজ শেষে মোটরসাইকেল যোগে পদুয়া থেকে কেরানীহাট এলাকায় মিষ্টি পৌঁছে দেওয়ার জন্য রওনা হন পথিমধ্যে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মৃত্যুবরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ ইরফান দৈনিক আজাদীকে বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাহার উদ্দিনের মৃত্যু হয়েছে। হাইওয়ে পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন