রাজধানীর উত্তরখান এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমানা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-২/১ এলাকায় নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তরখান মাস্টার পাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন- ২/১ আওতাধীন উত্তরখান মাস্টার পাড়া এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিক ভাবে দুইটি ভবনে মোট সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন- ২/১ এর পক্ষে অথরাইজড অফিসার শাহরিয়ার সিদ্দিক, সহকারি অথরাইজড অফিসার সাবা তাসনিম, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক, মো. আবু হেনা, ইমারত পরিদর্শক মো.নাজমুল হাসান, আমিন কবি, সরফুদ্দিন, মেহেদী।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান