ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

উপকূলীয় বনাঞ্চল রক্ষার দাবিতে মানববন্ধন


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ৩:৫৯

করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ"এই স্লোগানকে সামনে রেখে উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবিতে মানববন্ধন করেন পটুয়াখালীর কুয়াকাটার উপকূলীয় বাসিন্দারা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সুন্দরবন দিবস উপলক্ষে সকাল ১১ টায়  কুয়াকাটার গঙ্গামতি সমুদ্র সৈকতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

বক্তারা বলেন, এই উপকূলীয় বনাঞ্চল আমাদেরকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে প্রাথমিকভাবে রক্ষা করা সহ প্রাকৃতিক ঝড়-বন্যা  প্রতিরোধ করে। এই বনাঞ্চল  উপকূলীয় এলাকায় সবুজ দেয়াল হিসেবে কাজ করে। কিন্তু বনদস্যদের কারণে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে এই এই সবুজ দেয়াল। 
বক্তারা আরও বলেন, বাংলাদেশের ফুঁসফুস সুন্দরবন রক্ষায় আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। বনজীবিরাই সুন্দরবনের সবথেকে আপনজন। কাজেই সুন্দরবন রক্ষায় বনজীবিদের যেকোন ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিপি টিম লিডার জসিম উদ্দিন খলিফা, ওয়াটারকিপার্স বাংলাদেশ কলাপাড়া প্রতিনিধি কামাল হাসান রনি,  কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু সহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬