ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে দিনব্যাপী উৎসবমুখর আয়োজন 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৪-২-২০২৪ বিকাল ৫:৫

তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ও সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল ‘গ্লেনফেস্ট’ কার্নিভাল আয়োজনের ঘোষণা দিয়েছে। 
রাজধানীর সাতারকুলে অবস্থিত স্কুল ক্যাম্পাসে আগামী ১৭ ফেব্রুয়ারি বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই গ্লেনফেস্ট। চমৎকার এই আয়োজনে শিক্ষার্থীরা সমবয়সীদের সাথে যোগাযোগ স্থাপন, নিজেদের মেধা প্রদর্শন ও আকর্ষণীয় সব কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। 

মনমাতানো পুতুলনাচের আসর, শাওন গানওয়ালার লাইভ পারফরম্যান্স, আকর্ষণীয় আর্কেড গেমস আর মাস্কট নাচের এই অনবদ্য আয়োজন উপস্থিত সকলের জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। পাশাপাশি ফেরিস হুইল, জাঙ্গল জাম্পার, বাস্কেটবল শুটার ও ডল ক্যাচারের মতো আকর্ষণীয় রাইড উপভোগের সুযোগ পাবে অতিথিরা।

উৎসবমুখর পরিবেশে নাচ ও গানের প্রতিযোগিতা এই আয়োজনে বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হচ্ছে। স্থানীয় চারু ও কারুশিল্প (আর্ট ও ক্র্যাফট), বই, কনফেকশনারি, জামাকাপড় ও মজাদার খাবারের ৪০টি স্টল সকলের উদযাপনকে আরও উপভোগ্য করে তুলবে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। কার্নিভাল চলাকালে স্কুলের গেট থেকে মাত্র ১০০ টাকার টিকেট কিনে এই আয়োজনে অংশ নেওয়া যাবে। 

গ্লেনফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। এছাড়া, সিলভার স্পন্সর হিসেবে রয়েছে অপটিমাল টেকনোলোজি লিমিটেড, প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড, স্পোর্টস ওয়ার্ল্ড ও এয়ারকন। 

গ্লেনফেস্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে ফেসবুক ইভেন্ট পেইজ ভিজিট করুন - https://fb.me/e/3iOXnsDrM। 

Sunny / Sunny

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন